Posts

Showing posts from November, 2025

Ondine's curse আর মাথা নষ্টের আলাপ

  গ্রীক মিথোলজিতে একটা টার্ম আছে- ondine's curse, সেখানে অনডাইন নামের এক নিম্ফ এক মানুষের সাথে বিয়ে করার জন্য নিজের নিম্ফ বা জলপরীর সত্ত্বা বিসর্জন দিয়ে মানুষ হয়ে যায়। কিন্তু এক সময় দেখে তার প্রিয় মানুষটাই আরেক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। তখন ওই নিম্ফ অনডাইন তার স্বামীকে অভিশাপ দেয় যে আমাদের সাধারণ মানুষদের শ্বাস নেওয়ার কাজটা যেরকম অচেতন অটোনমিক বা নিজে নিজে তৈরি সিস্টেমে চলে তেমনটা আর হবে না। তার অভিশপ্ত স্বামীকে এখন থেকে প্রতিটা শ্বাস সচেতন সিস্টেমে, বুঝে বুঝে নিতে হবে- তার জীবনে কোন ঘুম আর সুকুন থাকবে না, ২৪ ঘন্টার সচেতনতার জীবন হবে তার। ভয়াবহ এক অভিশাপ। মেডিকেল সায়েন্সের খুব ভয়াবহ একটা রোগ- central hypoventilation system কে এই ভয়াবহ অভিশাপের সাথে তুলনা দেওয়া হয়। ব্রেইনে এনসেফালাইটিস, টিউমার বা অন্য কিছু কারণে খুব রেয়ারলি এই সমস্যাটা হয়। ব্রেইনের অটোমেটিক শ্বাস নেওয়ার ক্ষমতা চলে যায়, নিজে নিজে বুক ফুলিয়ে শ্বাস নেওয়ার মত শ্বাস নিতে হয়। আর সেটা যেহেতু সবসময় সম্ভব হয় না তাই তাদেরকে আল্টিমেটলি লাংস এর নিজস্ব সমস্যা ছাড়াই মেকানিকাল ভেন্টিলেশন সিস্টেমে। এই "সার্বক্ষণিক সচেতন...